রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ৩ শতাধিক পরিবারের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০২০ ইং
মহেশপুরে ৩ শতাধিক পরিবারের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় ইউনিয়নে অধ্যক্ষ আব্দুল হাই ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক দরিদ্র অসহায় পরিবারের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে করোনা ভাইরাস-এর বিস্তার রোধে এ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন আব্দুল হাই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন পারভেজ, কোষাধ্যক্ষ মোমিন, সদস্য জামাত আলী, শফিক, রমজান আলী প্রমুখ।


কমেন্ট বক্স