রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইজিবাইক চালানো হলো না রহিদুল শেখের

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০২০ ইং
ইজিবাইক চালানো হলো না রহিদুল শেখের
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলা কোলা চাঁদবিল সড়কে ইজিবাইক চালানো শিখতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রহিদুল শেখ (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিদুল চাঁদবিল গ্রামের রহিত শেখের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে কোলা থেকে ইজিবাইক চালিয়ে নিজ গ্রাম আসার পথে চাঁদবিল সুইস গেটের পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় তিনি। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি পর প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি চলে আসে। পরে রাতে ৮টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। আমঝুপি আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মৃত রহিদুল শেখ-এর জানাজার নামাজ শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।


কমেন্ট বক্স