রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গরীব ও দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২০ ইং
চুয়াডাঙ্গায় গরীব ও দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সমীকরণ প্রতিবেদক: করোনাভাইরাসের (কোভিড-১৯) বৈশ্বিক মহামারি সংকটে গরীব, অসহায় ও দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জুয়ালারি সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসান রিপন। গতকাল শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে নিজস্ব অর্থায়নে তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে রিপনুল হাসান রিপন এই সংকটময় সময়ে এলাকার স্বচ্ছল ব্যক্তিদের গরীব-দুঃখী  মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, 'আমরা সবাই যদি গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়াই, তাহলে যেকোনো প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব।



কমেন্ট বক্স