রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী পৌর এলাকার কর্মহীন মানুষের পাশে দারালেন মেয়র আশরাফুল ইসলাম

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২০ ইং
গাংনী পৌর এলাকার কর্মহীন মানুষের পাশে দারালেন মেয়র আশরাফুল ইসলাম
গাংনী অফিস: গাংনী পৌর এলাকার কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাউল, এক কেজি ডাউল ও এক লিটার সয়াবিন তেল দিয়ে তাদের পাশে থাকার প্রুতিশ্রুতি দিলেন পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম। শনিবার সন্ধ্যায় গাংনী বাজার বাসস্ট্যান্ডে এ সহযোগিতার নিত্যপ্রয়োজনী পণ্য তুলে দেন অসহায় মানুষ গুলোর হাতে। মেয়র আশরাফুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নিদের্শ দিয়েছেন গরিব-অসহায় মানুষ গুলোর পাশে থেকে খবর নেওয়ার জন্য। আমি প্রধানমন্ত্রীর আহবানে সারাদিয়ে পৌর এলাকার গরিব অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরন করছি। শনিবার সকাল থেকে শতাধিক পরিবারের মাঝে এ সামগ্রী বিতরন করা হলেও আগামীতে আরো যারা গরিব-অসহায় মানুষ আছে তাদের মাঝে কার্যক্রম চলমান থাকবে।


কমেন্ট বক্স