রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে আগুনে পুড়ে মরলো ৫টি গরু

  • আপলোড তারিখঃ ২৭-০৩-২০২০ ইং
কালীগঞ্জে আগুনে পুড়ে মরলো ৫টি গরু
রিয়াজ উদ্দীন, কালীগঞ্জ: হতদরিদ্র ফারুকের ৯টি গরুই ছিল সম্বল। আজ তিনি নিঃস্ব। আগুনে পুড়ে মারা গেছে তাঁর ৫টি গরু। আর অগ্নিদগ্ধ ৪টি গরু জবাই করে গোস্ত বিক্রি করে দিয়েছেন তিনি। কিন্তু তারপরেও ক্ষতির পরিমাণ কমেনি হতদরিদ্র ফারুকের। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌর এলাকার বাবরা গ্রামে। স্থানীয় পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। হতদরিদ্র ফারুক হোসেন জানান, ‘তিনি বাজার থেকে ৩০/৩৫ হাজার টাকা করে গরু কিনে পালন করতেন। গরুগুলোর দাম ৬০/৬৫ হাজার টাকা হলেই বাজারে বিক্রি করে দিতেন। এতে তার বেশ ভালই লাভ হতো। তার গোয়ালে এমন ৯টি গরু ছিল। গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি ঘুমিয়ে ছিলেন। গরুর গোয়ালে মশার কোয়েল জ্বালানো ছিল। সেখান থেকে আগুন লেগে ৫টি তরতাজা গরু পুড়ে মারা যায়। বাকী দগ্ধ ৪টি গরু জবাই করে অল্প দামে গোস্ত বিক্রি করেছি। তারপরও আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’


কমেন্ট বক্স