চুয়াডাঙ্গায় ৩ হাজার পিস মাস্ক মাস্ক দিল তারা দেবী ফাউন্ডেশন
- আপলোড তারিখঃ
২৭-০৩-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় ৩ হাজার পিস মাস্ক বিতরণের পাশাপাশি দর্শনা জয়নগর সীমান্তে হাত ধোয়ার জন্য বেসিন প্রদান করেছে তারা দেবী ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে এসব মাস্ক বিতরণ করা হয় এবং সেই সঙ্গে পুলিশ সদস্যের ব্যবহারের জন্য পুলিশ সুপার জাহিদুল ইসলামের হাতে তুলে দেওয়া হয় মাস্ক।
জানা গেছে, তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে জেলার আলমডাঙ্গা, মোমিনপুর, ঘোলদাড়ি, বলেশ্বরপুর, মুন্সিগঞ্জ, গাংনী, হাটবোয়ালিয়া, আলুকদিয়া, রুইতনপুরসহ বিভিন্ন এলাকায় করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ করা হয়েছে। আলমডাঙ্গায় মাস্ক বিতরণের সহায়তায় ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের আলমডাঙ্গা ইউনিটের সভাপতি মীর শফিকুল ইসলাম, সদস্য নেসার আহম্মেদ প্রিন্স ও বিজেশ কুমার রামেকা; গাংনী ইউনিয়নে সহায়তায় ছিলেন ইউপি চেয়ারম্যান আবু তাহের, মোমিনপুর ইউনিয়নে সহায়তায় ছিলেন চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, মুন্সিগঞ্জে সহায়তায় ছিলেন হাসানুজ্জামান হান্নান, ঘোলদাড়ি বাজারে সহায়তায় শরিফুল ইসলাম চৌধুরী ও ভাংবাড়ীয়া স্কুল মাঠে মাস্ক বিতরণের সহায়তায় ছিলেন মেডিকেল অ্যাসিস্টেন্ট শারমীন খাতুন। এ ছাড়া গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য পুলিশ সুপার জাহিদুল ইসলামের হাতে ১ হাজার ২ শ পিচ মাস্ক তুলে দেওয়া হয়।
এদিকে, চুুুয়াডাঙ্গা জেলার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে যাতায়াতকারীদের জন্য তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে হাত ধোয়ানোর বেসিন স্থাপনা করা হয়েছে। করোনাভাইরাস রোগী শনাক্তের জন্য দর্শনা জয়নগর সীমান্তে করোনাভাইরাস স্ক্যানিং-সংক্রান্ত একটি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার নির্দেশনায় গত বৃহস্পতিবার দুপুরে দর্শনা জয়নগর সীমান্তে হাত ধোয়ানোর বেসিন স্থাপন ও সাবান প্রদান করা হয়। একই সঙ্গে বর্ডারের জিরো পয়েন্টে অবস্থানকারীদের হাত জীবাণুমুক্তকরণের লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের করোনাভাইরাস-সংক্রান্ত স্ক্যানিং টিমের স্যানিটারি ইন্সপেক্টর জামাত আলী ও স্বাস্থ্য পরিদর্শক শাহাজামাল। এ ছাড়া উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর শিপলু ও প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ।
কমেন্ট বক্স