রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনাভাইরাস প্রতিরোধে মুজিবনগর ইউএনওর অভিযান

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০২০ ইং
করোনাভাইরাস প্রতিরোধে মুজিবনগর ইউএনওর অভিযান
মুজিবনগর অফিস: করোনাভাইরাস-এর বিস্তার ঠেকাতে জনসমাগম ও আড্ডা বন্ধে উপজেলা ব্যাপী পৃথক পৃথক অভিযান পরিচালনা করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উসমান গনি। গতকাল রোববার ও গত শনিবার তিনি এ সমস্ত অভিযান পরিচালনা করেন। এরমধ্যে গতকাল রোববার জনসমাগম ও আড্ডা বন্ধে একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে টেলিভিশন ও ক্যারামবোর্ড জব্দ করেন। একই দিনে উপজেলার শিবপুর গ্রামে কয়েকশ গ্রামবাসী একত্রিত হয়ে এক ভোজের আয়োজন করলে খবর পেয়ে ইউএনও উসমান গনি সেখানে গিয়ে সব আয়োজন থামিয়ে তাদের জরিমানা করেন এবং করোনাভাইরাস প্রতিরোধে গ্রামবাসীকে নানা নির্দেশনা দেন। অন্যদিকে, করোনাভাইরাস আতঙ্কের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে উপজেলার মহাজনপুর ও মোনাখালী ইউনিয়নের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে করোনাভাইরাস বিষয়ে সচেতনতামূলক নানা নির্দেশনা দেওয়া হয়। এ সময় চালের দাম বেশি নেওয়া ও মূল্য তালিকা না রাখার অপরাধে মহাজনপুর তাপস স্টোর মালিকের কাছে ৪ হাজার টাকা, মোনাখালী ইউনিয়নের গোপালনগর গ্রামের সাকিব স্টোরে ২ হাজার টাকা ও নজরুল ইসলাম স্টোরে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শিবপুর গ্রামে জনসমাবেশের আয়োজন করা দুজন আয়োজককে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি সকল ব্যবসায়ীকে দোকানে মূল্য তালিকা টাঙানোর নির্দেশ প্রদান করেন।


কমেন্ট বক্স