সভাপতি মিলন মিয়া ও সম্পাদক আলাউদ্দিন
- আপলোড তারিখঃ
২১-০৩-২০২০
ইং
আলমডাঙ্গা মুদি ও মনোহারি সমিতির ত্রিবার্ষিক নির্বাচন
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা মুদি ও মনোহারি সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বণিক সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে তিনটি পদে মুদি ও মনোহারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নিবার্চনে ১৬৮টি ভোটের মধ্যে ১৬২ ভোট পোল হয়েছে। সভাপতি পদে আরেফিন মিয়া মিলন ৯০ ভোট পেয়ে নিবার্চিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মীর শফিকুল ইসলাম ৭২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন মিয়া ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করীম পেয়েছেন ৫৬ ভোট। কোষাধ্যক্ষ পদে আব্দুর রহমান ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ৫১ ভোট এবং শ্রী অমল কুমার অধিকারী পেয়েছেন ৪৭ ভোট। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন। সহকারী প্রিসাইডিং হিসেবে ছিলেন গার্মেন্টস সমিতির সভাপতি সৈয়দ সাজেদুল হক, সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, বণিক সমিতির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. মোতালেব হোসেন, বণিক সমিতির সদস্য জনি বিশ্বাস, আবুল কাসেম টুকু ও বজলুর রহমান। এ সময় বাকি অন্য সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
কমেন্ট বক্স