দর্শনা যুবদলের উদ্যেগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
- আপলোড তারিখঃ
২১-০৩-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনা পৌর যুবদলের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল রাড়ে ১০টার দিকে দর্শনা রেলবাজার-সংলগ্ন বিভিন্ন দোকানে ও পথচারীদের মধ্যে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ফারুক হোসেন, সদস্যসচিব জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, জাহান আলী ও সরোয়ার হোসেন। এ সময় করোনাভাইরাসের প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম মাস্টার, পৌর যুবদলের সদস্য আশিক, সোহেল তরফদার, নাশির উদ্দিন খান হাসু, আ. সাত্তার, মান্নান মাস্টার, আবু সাইদ, মমিন, মাসুম, সেলিম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, পৌর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হারেজ উদ্দিন ডাবলু, ফেরদৌস আলম মণ্টু প্রমুখ।
কমেন্ট বক্স