রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পৃথক আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ১৯-০৩-২০২০ ইং
আলমডাঙ্গায় পৃথক আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গাঙ্গা স্ট্যান্ডার্ড ব্যাংক ও মাইক্রোবাস মালিক শ্রমিক সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ট্যান্ডার্ন্ড ব্যাংকের কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন করেন ব্যাংকের ম্যানেজার সুবির কুমার মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ২য় কর্মকর্তা তুষার কান্তি সানা, অফিসার আলমগীর সিদ্দিক, সাইদুর রহমান, জাইদুল ইসলাম, তাহের আলীসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মকর্মচারীবৃন্দ। একই দিন বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা মাইক্রোবাস স্ট্যান্ডে মাইক্রোবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটেন। রন্জু ড্রাইভারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও মালিক সমিতির সদস্য দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, মাইক্রোবাস মালিক রুপক মিয়া, রাসেল মিয়া ও সণ্টু মিয়া।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাকালে শরীফুজ্জামান