জীবননগরে যুবদলের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১
- আপলোড তারিখঃ
১৯-০৩-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগরে সদ্য ঘোষিত যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর পৌর শহরের সাত্তার মিয়ার তেল মিলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জীবননগর আশতলাপাড়ার নজরুল ইসলামের ছেলে পৌর যুবদল নেতা আনোয়ার হোসেনকে (৩২) রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে একপক্ষ। এ সময় স্থানীয়রা পৌর যুবদল নেতা আনোয়ার হোসেনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহত আনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আরও উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াই শ বে জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘জীবননগরে যুবদলের কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
কমেন্ট বক্স