মেহেরপুর জেলা পরিষদে বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন
- আপলোড তারিখঃ
১৭-০৩-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এডিবির সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল উপস্থিত থেকে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দীন বেলালী। এ সময় সেখানে জেলা পরিষদের সদস্য খাজা মইনুদ্দিন লিটন, আজিমুল বারি মুকুল, আলমাস হোসেন শিলু, নার্গিস আরা, প্রকৌশলী সুবল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে ন্যায় মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরাল তৈরি করা হয়।
কমেন্ট বক্স