মেহেরপুর জেলা পরিষদে বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-03-17 ইং
মেহেরপুর জেলা পরিষদে বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এডিবির সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল উপস্থিত থেকে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দীন বেলালী। এ সময় সেখানে জেলা পরিষদের সদস্য খাজা মইনুদ্দিন লিটন, আজিমুল বারি মুকুল, আলমাস হোসেন শিলু, নার্গিস আরা, প্রকৌশলী সুবল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে ন্যায় মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরাল তৈরি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)