রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফলজ কলাগাছ কেটেছে দুর্বৃত্তরা

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২০ ইং
মেহেরপুরে ফলজ কলাগাছ কেটেছে দুর্বৃত্তরা
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের গোলাম শেখ নামের এক কৃষকের ৭০টি ফলজ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার আমদহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক গোলাম শেখ ওই গ্রামের জবেদ শেখের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ কৃষক গোলাম শেখ জানান, একই গ্রামের চায়ের দোকানদার আশরাফের সঙ্গে গোলাম শেখের ছেলের বাগবিতণ্ডা হয়। আশরাফ হুমকি দিয়েছিল তারপর পরে কান্দীপড়া সমস্ত কলা গাছ কেটে ফেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, এ ধরনের ঘটনায় থানায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাননি তিনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীকে শনাক্ত করে আইনের আওয়াতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স