রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘মুজিববর্ষ’ উদ্যাপনে চুয়াডাঙ্গা পৌর আ.লীগের প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২০ ইং
‘মুজিববর্ষ’ উদ্যাপনে চুয়াডাঙ্গা পৌর আ.লীগের প্রস্তুতি সভা
সমীকরণ প্রতিবেদন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগ। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ বি এম জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস ও কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন (পিপি)। এছাড়াও পৌর সব ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় মুজিববর্ষ উদ্যাপনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এ ছাড়াও সভা থেকে গত রোববার পৌর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান তালুর ওপর চিহ্নিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয় এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।


কমেন্ট বক্স