গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু
- আপলোড তারিখঃ
১৬-০৩-২০২০
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিবরিয়া নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন স্কুলছাত্র আহত হয়। গতকাল রোববার সকাল ১০টার দিকে গাংনী পৌর এলাকার আখ সেন্টারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিবরিয়া উপজেলার খরমপুর গ্রামের ইন্তাদুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিবরিয়া তার দুই বন্ধু পলক ও মুজাহিদ নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হয়। পথিমধ্যে তারা গাংনী আখ সেন্টার এলাকায় পৌছালে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কিবরিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মুজাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তবে পলককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কমেন্ট বক্স