গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-03-16 ইং
গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিবরিয়া নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন স্কুলছাত্র আহত হয়। গতকাল রোববার সকাল ১০টার দিকে গাংনী পৌর এলাকার আখ সেন্টারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিবরিয়া উপজেলার খরমপুর গ্রামের ইন্তাদুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিবরিয়া তার দুই বন্ধু পলক ও মুজাহিদ নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হয়। পথিমধ্যে তারা গাংনী আখ সেন্টার এলাকায় পৌছালে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কিবরিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মুজাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তবে পলককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)