রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সদ্যপ্রয়াত নিরমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২০ ইং
চুয়াডাঙ্গায় সদ্যপ্রয়াত নিরমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেলপাড়ার সদ্য প্রয়াত নাফিজা সিদ্দিকা জোয়ার্দ্দার নিরমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আসরের নামাজের পর মরহুমার পরিবারের উদ্যোগে রেলপাড়ার বাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেখ গোলাম মোস্তফা মাস্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, চেম্বারের সিনিয়র সহসভাপতি শাহরিন হক মালিক, সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মালিক লার্জ, সালাউদ্দিন মো. মর্তূজা, শ্রমিক নেতা মিল্টু জোয়ার্দ্দার, প্রবীণ মুসল্লি সাইমিয়া, জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা রেলবাজার কাঁচাবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বাচ্চু, রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেল্টন জোয়ার্দ্দার, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক আজাদ মালিতাসহ মুসল্লিরা। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা বড় মসজিদের ইমাম মাওলানা বশির আহম্মেদ। এ ছাড়া বয়ান পেশ করেন হাফেজ শিহাব উদ্দিন ও হাফেজ আশরাফুল। উল্লেখ্য, গত ১০ মার্চ রাত সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চুয়াডাঙ্গা রেলপাড়ার গ্রীন ফুডের স্বত্বাধিকারী নাসির আহাদ জোয়ার্দ্দারের বড় মেয়ে নাফিজা সিদ্দিকা জোয়ার্দ্দার নিরমা।


কমেন্ট বক্স