রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সরকারি জমির কর্তনকৃত গাছ খোলা জায়গায়, নষ্ট হওয়ার শঙ্কা

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২০ ইং
দর্শনায় সরকারি জমির কর্তনকৃত গাছ খোলা জায়গায়, নষ্ট হওয়ার শঙ্কা
দর্শনা অফিস: দর্শনায় সরকারি জমি থেকে কর্তন করা গাছ স মিল থেকে উদ্ধার করার পর দর্শনা তহসিল অফিসের সামনের খোলা জায়গায় রাখা হয়েছে। তবে এ খোলা জায়গায় গাছগুলো নিরাপদ নয় বলে দাবি স্থানীয় লোকজনের। জান গেছে, গত ২৪ ফেব্রুয়ারি বেশ কয়েকজন যুবক দর্শনা মোবারকপাড়ার মসজিদের পাশের আমির হোসেন মাস্টারের বাড়ির সামনে থেকে ৩টি বড় মেহগনি ও একটি বড় শিমুল গাছ কেটে দর্শনা আজিমপুর সো মিলে নিয়ে যান। এ খবর পেয়ে দর্শনা তহসিল অফিসের কর্মকর্তা গাছগুলোকে উদ্ধার করে সংরক্ষণ করেন। পরে অনিরাপদ ভেবে তিনি ১২ মার্চ বেলা ১১টার দিকে আলমসাধুযোগে কর্তন করা টুকরো গাছগুলো দর্শনা তহসিল অফিসের পাশে খোলা জায়গায় রাখেন। তবে সেখানেও গাছগুলো অনিরাপদ বলে মনে করেন স্থানীয় লোকজন। এ গাছ কর্তন বিষয়ে দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর-২৭০। এলাবাসীর দাবি অবিলম্বে গাছগুলো নষ্ট হওয়ার আগেই যেন নিলাম করা হয়।


কমেন্ট বক্স