রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গ্রামবাসীর প্রতিবাদ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২০ ইং
গ্রামবাসীর প্রতিবাদ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি
গড়াইটুপিতে ফসলি জমি নষ্ট করে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর খনন আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন গ্রামে শুরু হয়েছে ফসলি জমি নষ্ট করে পুকুর খননের নামে মাটি বিক্রির হিড়িক। যার ফলে ফসলি জমিসহ এর আশপাশ পরিবেশে সৃষ্টি হচ্ছে নানা ধরনের সমস্যা। এরই পরিপ্রেক্ষিতে পুকুর খননের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের কালুপোলে ফসলি জমিতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা গেছে, কয়েক বছর পূর্বে ভুলটিয়া ব্রিজের মুখে পুকুর তৈরি করেন খাড়াগোদা গ্রামের কয়েকজন অসাধু মাছ ব্যবসায়ী। যার ফলে প্রতিবছর কয়েক হাজার বিঘা ধানের জমির পানি নিষ্কাশন হতে না পারায় ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। এতে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হন কৃষকেরা। ৩ মাস পূর্বে আবার ওই পুকুরের পাশেই ভুলটিয়া গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নতুন করে পুকুর খননের কাজ শুরু করেন। বিষয়টি চুৃয়াডাঙ্গা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি পুকুর তৈরির কার্যক্রম বন্ধ করে দেন। ওই একই জায়গায় ভুলটিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি আবারও পুকুর খননের কাজ শুরু করেছেন কয়েক দিন আগে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল কালুপোল গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জনসচেতনতামূলক বক্তব্য দেন তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন। তিনি বলেন, ‘আমাদের এলাকায় বর্তমানে প্রায় সব জায়গাতে শুরু হয়েছে পুকুর তৈরির নামে মাটি বিক্রির হিড়িক। যার ফলে ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে। পাশাপাশি জমির মালিকেরা পড়ছেন বিভিন্ন সমস্যায়। ভুলটিয়া ব্রিজের মুখে পুকুর তৈরির ফলে নবীননগর, বহালগাছি, কালুপোল, জামালপুর, খেজুরতলা, খাড়াগোদাসহ কয়েকটি গ্রামের ধানচাষিরা বিপাকে পড়েছেন।’ এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা উপসহকারী কর্মকর্তা নাসির উদ্দীন। তিনি বলেন, ‘বিষয়টি আমি পর্যবেক্ষণ করেছি। অবশ্যই এর প্রতিকার হবে।’ প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন খোকন, যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, সেক্রেটারি চান মিয়া, আওয়ামী লীগের নেতা লিটু মেম্বর, যুবলীগের নেতা শহিদুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে মাঠে পুকুর কাটার বিপক্ষে গ্রামবাসীরা গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনা করেন।


কমেন্ট বক্স