প্রেষণে অন্যত্র চাকরি করছেন, ব্যাহত হচ্ছে এমসিএইচ কর্যক্রম
- আপলোড তারিখঃ
১৩-০৩-২০২০
ইং
আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী প্রেষণে অন্যত্র চাকরি করায় এমসিএইচ কর্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন পরিবার কল্যাণ কেন্দ্র, এমসিএইচ ইউনিট পরিদর্শন করে এমনই তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, পরিবার কল্যাণ পরিদর্শক মোছা. মাসুদা খাতুন প্রায় ৩ বছর ধরে প্রেষণে আছেন। এ ছাড়া এমসিএইচ ইউনিটের কর্মচারী আমেনা খাতুন ৫ বছর, হারদী এমসিএইচের কর্মচারী মোছা. কুলসুম নাহার ২ বছর এবং আলমডাঙ্গা উপজেলা কার্যালয়ের স্টাফ লাবনি খাতুন ২ বছর ধরে প্রেষণে থেকে বেতন তুলছেন নিয়মিত। আলমডাঙ্গা উপজেলায় ১৫টি এফডব্লিউভির পোস্ট। এর মধ্যে ছিলেন ৯ জন, তা-ও একজন দীর্ঘদিন ধরে প্রেষণে থাকায় ৮ জন দিয়ে কাজ চালছে বর্তমানে।
এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আলমডাঙ্গার স্টাফরা বিভিন্ন জায়গায় সংযুক্তি বা প্রেশনে চাকরি করার করণে আলমডাঙ্গার বিভিন্ন পরিবার কল্যাণ কেন্দ্র, মা ও শিশু কেন্দ্রসহ আমার অফিসের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষেরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি আমার জেলা কর্মকর্তাকে বলেছি, কিন্তু স্টাফরা নানা অজুহাত দেখিয়ে এসব করছেন।’
স্থানীয়রা বলেন, ‘ওপর মহলের যদি নজর না থাকে তাহলে আমরা আলমডাঙ্গাবাসী পরিবার পরিকল্পনা কার্যালয়ের সেবা থেকে বঞ্চিত হতেই থাকব।’ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
কমেন্ট বক্স