চুয়াডাঙ্গায় গাঁজাসহ একাধিক মামলার আসামি মনিরুল আটক
- আপলোড তারিখঃ
১২-০৩-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামি আলুকদিয়া হুচুক পাড়ার মনিরুলকে আবারও গাঁজাসহ আটক করেছে সদর ফাঁড়ির পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে দৌলাতদিয়াড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক মনিরুল (৪৫) আলুকদিয়া গ্রামের হুচুক পাড়ার মৃত নূর ইসলামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলামসহ ফোর্স নিয়ে দৌলাতদিয়াড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১০টি মাদক মামলার আসামি মনিরুলকে আটক করেন। এ সময় আটক আসামির শরীর তল্লাশী করে ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুরিশ। পরে পুলিশ বাদী হয়ে আটক আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
কমেন্ট বক্স