চুয়াডাঙ্গায় গাঁজাসহ একাধিক মামলার আসামি মনিরুল আটক

আপলোড তারিখঃ 2020-03-12 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ একাধিক মামলার আসামি মনিরুল আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামি আলুকদিয়া হুচুক পাড়ার মনিরুলকে আবারও গাঁজাসহ আটক করেছে সদর ফাঁড়ির পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে দৌলাতদিয়াড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক মনিরুল (৪৫) আলুকদিয়া গ্রামের হুচুক পাড়ার মৃত নূর ইসলামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলামসহ ফোর্স নিয়ে দৌলাতদিয়াড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১০টি মাদক মামলার আসামি মনিরুলকে আটক করেন। এ সময় আটক আসামির শরীর তল্লাশী করে ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুরিশ। পরে পুলিশ বাদী হয়ে আটক আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)