দেশের বাজারে সমাদৃত ওয়ালটনের সেলফোন
- আপলোড তারিখঃ
১২-০৩-২০২০
ইং
চুয়াডাঙ্গায় বাংলাদেশ টেলিকমের রিটেলমিটের আলোচনায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে বাংলাদেশ টেলিকমের রিটেলমিট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা শহরের জোয়ার্দ্দার টাওয়ারের ৩য় তলায় একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিকমের পৃষ্ঠপোষক আব্দুল হামিদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ওয়ালটন সেলফোনের হেড অব সেলস আসিফুর রহমান খান। তিনি এক বক্তব্যে বলেন, ‘ওয়ালটনের কারণে আমরা এখন স্বদেশী পণ্যের প্রতি নির্ভরশীল হতে পেরেছি। বর্তমানে আপনাদের (রিটেইলার) একান্ত প্রচেষ্টায় দেশের বাজারে ওয়ালটনের সব মডেলের সেলফোন সমাদৃত। ওয়ালটনের লক্ষ্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রবৃদ্ধি এবং রপ্তানির ধারা বেগবানের মাধ্যমে শিগগিরই বিশ্বের শীর্ষ ব্রান্ডে পরিণত হবে ওয়ালটন।’
বাংলাদেশ টেলিকম প্লাসের স্বত্বাধিকারী মাইনুল হাসান রিপনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ালটন সেলফোনের রিজিওনাল সেলস ম্যানেজার ইকরামুল হক খান, এরিয়া ম্যানেজার শামিম আহাম্মেদ ও টেরিটরি সেলস ম্যানেজার তুহিন মোহাম্মদ সজিব।
সম্মেলনে বক্তারা বলেন, ‘ওয়ালটনের প্রবৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ হবে বিশ্বের ইলেকট্রনিক্স পণ্যের প্রাণকেন্দ্র। তখন আর আমাদের বিদেশী কোম্পানির মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকতে হবে না। ওয়ালটন এখন বাংলাদেশি কারখানায় উৎপাদন করছে বিশ্বমানের ফোন। আপনাদের সহযোগিতায় দেশের মানুষের সমর্থন নিয়ে ওয়ালটন এগিয়ে যাবে।’
এ ছাড়াও উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সুযোগ-সুবিধা, অসুবিধা, ওয়ালটন অগ্রযাত্রার পরিকল্পনা ও ব্যবসা সম্প্রসারণ প্রসঙ্গে বক্তব্য দেন রিটেইলাররা। এতে অংশ নেন ওয়ালটনের ২ শ জন রিটেইলার। পরে মিরাক্কেলের জামিল আহমেদের পরিবেশনায় কৌতুকসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় ব্যবসায়ীদের মিলনমেলার দিনব্যাপী এ আয়োজন। এছাড়াও এ আয়োজনের মধ্যে দিয়ে ওয়ালটনের ২০১৯ সালে সবোর্চ্চ সেলসের ওপর ভিত্তি করে বাংলাদেশ টেলিকম প্লাসের পক্ষ থেকে দুইজন রিনটেইলারকে ফরেন টিপ দেওয়া হয়।
কমেন্ট বক্স