আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১১-০৩-২০২০
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
বাংলাদেশ রেলওয়ে পাকশী জেলা রেল পুলিশের উদ্যোগে জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে গণসচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন-সংলগ্ন ট্রেনযাত্রীদের বিশ্রামাগারের হলরুমে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। রেলওয়ে পাকশী জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফিরোজ আহাম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, রেলওয়ে কুষ্টিয়ার পোড়াদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু, আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন রক্ষা ও উন্নয়ন কমিটির অন্যতম নেতা খান তারিক মাহমুদ এবং বিশিষ্ট সমাজসেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশ দর্শনা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান, আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি শেখ মইদুল ইসলাম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ফখরুল হাসান টুটুল, যুবলীগের সাবেক নেতা নাজের আলী, সাবেক সেনা সদস্য মোল্লা শরিফুল ইসলাম শরিফ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল খান, যুবলীগের নেতা শেখ সামাদুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রানা তালুকদার, আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনের কর্মকর্তা সাইদুর রহমান ওরফে সাইদুল, আওয়ামী লীগের নেতা শেখ রবিউল, বাকের আলী প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন।
কমেন্ট বক্স