রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর লোকমোর্চার সদস্যদের সঙ্গে এশিয়া ফাউন্ডেশনের সদস্যদের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০২০ ইং
জীবননগর লোকমোর্চার সদস্যদের সঙ্গে এশিয়া ফাউন্ডেশনের সদস্যদের মতবিনিময়
জীবননগর অফিস: জীবননগর লোকমোর্চার সদস্যদের সঙ্গে এশিয়া ফাউন্ডেশনের সদস্যদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আযাদের সভাপতিত্বে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ফয়সাল বিন আযাদ, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহাসিন আলী, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর নজরুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার শুকলা দে, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ প্রমুখ।


কমেন্ট বক্স