আলমডাঙ্গায় মুজিববর্ষ ও মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১০-০৩-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু, সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দার সুলতান, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাজী শেখ নুর মোহাম্মদ জকু প্রমুখ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মুজিববর্ষ পালন করতে সভায় নানা কর্মসূচি গৃহীত হয়।
কমেন্ট বক্স