শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় শিশুকে ধর্ষণের অভিযোগ মামলা

  • আপলোড তারিখঃ ২১-০২-২০১৭ ইং
শৈলকুপায় শিশুকে ধর্ষণের অভিযোগ মামলা

শৈলকুপায় শিশুকে ধর্ষণের অভিযোগ মামলা ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে ৫ বছরের এক কণ্যাশিশুকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। রোববার মধ্যরাতে শৈলকুপা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন নির্যাতিতার পিতা। শৈলকুপা ওসি তরিকুল ইসলাম জানান, উপজেলার বিষ্ণুদিয়া গ্রামের এক কৃষকের ৫ বছরে শিশুকণ্যা রোববার বিকেলে বাড়ির পাশে কুমার নদের ধারে খেলা করছিল। এসময় পাশের বাড়ির আশরাফ আলির ছেলে শিহাব তাকে ফুঁসলিয়ে নদীর ধারে ঝোঁপের মধ্যে নিয়ে ধর্ষণ করে। শিশুটির মা জানান, তার মেয়ে বাড়ীতে এসে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থের ঘটনাটি শিশুটির সাথে থাকা অপর শিশুর কাছে জানতে গেলে ওই শিশুটি ধর্ষনের ঘটনাটি বর্ণনা করে। পরে রাত সাড়ে ১০ টার দিকে শিশুটিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ২ টার সময় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে শৈলকুপা থানায় শিহাবকে আসামি করে একটি করেছেন। ঘটনার পর থেকে কিশোর ধর্ষক শিহাব পলাতক রয়েছে।



কমেন্ট বক্স
notebook

প্রধানমন্ত্রীর সাকসেসফুল সফর