রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অপরিচ্ছন্নতা থাকলে প্রয়োজনে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়া হবে

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২০ ইং
অপরিচ্ছন্নতা থাকলে প্রয়োজনে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়া হবে
চুয়াডাঙ্গায় পরিষ্কার-পরিচ্ছন্নতার সচেতনতায় ব্যবসায়ীদের সচেতন করলেন ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য দোকানে দোকানে হেঁটে গিয়ে সাধারণ ব্যবসায়ীদের সচেতন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল শনিবার বিকেল চারটার দিকে বড় বাজার, ফেরিঘাট রোড, শহীদ আবুল কাশেম সড়ক, বড় গলি, সমবায় নিউ মার্কেটসহ বিভিন্ন স্থানের দোকানগুলোতে নিজে যেয়ে সাধারণ ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্ন বিষয়ে সচেতন করেন তিনি। সচেতন করার সময় তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন জেলা হিসেবে ঘোষণা করার একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা চাই, এ জেলা হবে পরিচ্ছন্ন জেলা। আমরা সবাই যদি নিজ নিজ স্থান থেকে সচেতন হই, তাহলে অতিদ্রুতই খুব সহজে এ কাজটি করা সম্ভব হবে। প্রয়োজন হলো আগে সচেতন হওয়া।’ এ সময় জেলা প্রশাসক আরও বলেন, ‘প্রত্যেক দোকানের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আমরা বারবার সচেতন করছি। তারপর যদি অপরিচ্ছন্নতা থাকে, তবে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সাংবাদিক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ডালিম, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিজাইল জোয়ার্দ্দার, প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি প্রমুখ।


কমেন্ট বক্স