বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগে আলমডাঙ্গা টাইগার্স ফাইনালে উন্নীত
- আপলোড তারিখঃ
০৭-০৩-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগের প্রথম সেমিফাইনালে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংসকে ৪৫ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উন্নীত হয়েছে আলমডাঙ্গা টাইগার্স। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে টসে জয়লাভ করে আলমডাঙ্গা টাইগার্স প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ১২৭ রান সংগ্রহ করে। লো স্কোরিং ম্যাচে সর্বোচ্চ ৫১ রান করে আলমডাঙ্গার দলপতি হুমায়ুন কবীর। তবে আলমডাঙ্গা টাইগার্সকে কম রানে বেঁধে ফেলতে ভূমিকা রাখে সুপার কিংসের ক্ষুদে ক্রিকেটার সমিত। সমিত ১৮ রান খচ্চায় হ্যাট্টিকসহ ৫ উইকেট দখল করে। ১২৮ রানে লক্ষে ব্যাটিং করতে নেমে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংসের ব্যাটসম্যানরা তাড়াতাড়ি রান তুলতে গিয়ে দ্রুত উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বলে ৬২ রানে গুটিয়ে যায় সুপার কিংসের ইনিংস। ৪৫ রানে জয়ের মাধ্যমে ফাইনালে উন্নীত হয় আলমডাঙ্গা টাইগার্স। ফাইনালে উন্নীত হওয়ায় টিম টাইগার্সের মেন্টর আলমডাঙ্গা পাইলট সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিক সব খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে চ্যাম্পিয়ন হলে খেলোয়াড়দের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। প্রথম সেমিফাইনালে ম্যান অব দ্য ম্যাচ, হাইয়েস্ট স্কোরার ও বিগ সিক্সারের পুরস্কার লাভ করে আলমডাঙ্গা টাইগার্সের দল নায়ক হুমায়ুন কবীর এবং হ্যাট্টিকসহ ৫ উইকেট শিকার করে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংসের ক্ষুদে ক্রিকেটার সমিত হাইয়েস্ট উইকেট টেকারের পুরস্কার লাভ করে। ম্যাচ শেষে পুরস্কার জয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাবেক ফুটবলার শহিদুল কদর জোয়ার্দ্দার ও মুস্তাক উদ্দিন আহম্মেদ ডালিম। আজ সকাল ৯টায় একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মুন্সীগঞ্জ রেঞ্জার্স ও দামুড়হুদা পাল্টুন।
কমেন্ট বক্স