রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘প্রতিবিম্ব’ নামেই গণগ্রন্থাগার স্থাপন করা হবে

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০২০ ইং
‘প্রতিবিম্ব’ নামেই গণগ্রন্থাগার স্থাপন করা হবে
চুয়াডাঙ্গার পলাশপাড়ায় গ্রন্থাগার স্থাপনে আহ্বায়ক কমিটি গঠন সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ায় সুধী ও সাংস্কৃতিকজনদের উদ্যোগে একটি গণগ্রন্থাগার স্থাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গার শান্তিপাড়া স্কুল মোড়ে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে ‘প্রতিবিম্ব’ নামের একটি গণগ্রন্থাগার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জানা গেছে, এ গ্রন্থগার স্থাপনের প্রস্তাবক হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন মো. আলাউদ্দীন। সভায় তিনি বলেন, ‘আমরা চাই নতুন প্রজন্মের হাতে বই তুলে দিতে। তারা গ্রন্থগারমুখী হোক। উন্নত সমাজ গঠনে জ্ঞানের কোনো বিকল্প নেই। এ জন্যই আমাদের এ উদ্যোগ।’ সভায় নকিবুল্লাহকে আহ্বায়ক ও শরিফুল ইসলাম সাহেবকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন মুক্তার হোসেন, শহিদ হোসেন চঞ্চল, জাহিদ নাভেদ, মাহাবুব আলম পিকন ও ফরজন আলী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রের পরিচালক কবি রিগ্যান এসকান্দার, আসমান আলী, আবু হোসেন, এ কিউ এম নাজমুল হক, মেহেদি হাসান, তুহিন মণ্ডল, আব্দুর রহমান ও আব্দুল্লাহ আল মাসুদ।


কমেন্ট বক্স