ডাকবাংলায় আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা
- আপলোড তারিখঃ
০৬-০৩-২০২০
ইং
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমহনী বাসস্টান্ড এলাকায় ‘সেবাই পুলিশের ধর্ম’ স্লোগানে ও ‘হ্যালো ওসি, আপনার ওসি, এখন আপনার আঙিনায়’ এ প্রতিপাদ্যে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাজির উদ্দিন, ত্রিমহনী চালকল মিল মালিক সমিতির সভাপতি হাজি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আক্তার ভাণ্ডারী, আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, ৩ নম্বর সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন, মুন্সী শাহিন রেজা সাইদ, সাংগঠনিক সম্পাদক গাজি আ. হালিম, ইউনুস আলী ইনু, মেম্বার নোয়াব আলী, শহিদুল ইসলাম শহিদ, বাবুল মিয়া, ওহাব আলী, যুগলীগের নেতা শেখ রহুল আমিন, আজাদ সরকার, ফজলু করিম, আলী হোসেন, অরুন মিয়া, ফারুক সরকার, জাহাঙ্গীর মিয়াসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স