রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে দুই দিনব্যাপী শিশুমেলা ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২০ ইং
মুজিবনগরে দুই দিনব্যাপী শিশুমেলা ও আলোচনা সভা
মুজিবনগর অফিস: ‘গুজব প্রতিরোধ করুন’, ‘বাল্যবিবাহকে না বলুন’ প্রতিপাদ্যে মেহেরপুরের মুজিবনগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী শিশুমেলা ও আলোচনা সভার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার মুজিবনগর উপজেলা চত্বরে মেহেপুরের জেলা প্রশাসক আতাউল গনি শিশুমেলার উদ্ভোধন করেন। মেহেরপুর জেলা তথ্য অফিস ও মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ। র‌্যালিতে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর-রহমান, মুজিবনগর থানর ওসি আব্দুল হাশেম, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুনসহ উপজলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। র‌্যালি শেষে মেহেপুরের জেলা প্রশাসক আতাউল গনি শিশুমেলার উদ্ভোধন করেন এবং শিশুমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর শিশুমেলা চত্বরে মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা তথ্য কর্মকর্তা এলিন সাঈদ-উর-রহমান, মুজিবনগর ওসি আব্দুল হাসেম, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন। শিশুমেলায় উপজেলার ৭টি মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর, পলাশী পাড়া সমাজ কল্যাণ সংস্থা, গুড নেইবার্স বাংলাদেশের মেহেরপুর সিডিপি ও অন্যান্য সংস্থার ২টিসহ মোট ১২টি স্টল অংশ নিয়েছে। শিশুমেলার প্রথম দিনের অনুষ্ঠান সূচিতে ছিল ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিশুদের জন্য যেমন খুশি তেমন সাজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, নাচ, কবিতা আবৃত্তি এবং ২য় দিনের অনুষ্ঠান সূচিতে রয়েছে সকাল ১০টায় ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান ও নাচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে দুপুর ১২টার সময় ২ দিনব্যাপী শিশুমেলার সমাপনী অনুষ্ঠান ও বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স