রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মুজিব জন্মশতবার্ষিকী উদ্যাপনে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২০ ইং
আলমডাঙ্গায় মুজিব জন্মশতবার্ষিকী উদ্যাপনে প্রস্তুতি সভা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিব জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন। এ সময় তিনি বলেন, ‘মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘পরিচ্ছন্ন শহর, পরিচ্ছন্ন গ্রাম’ স্লোগানে আমাদের প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন করে সবাই মিলে সুন্দর শহর, সুন্দর গ্রাম তৈরি করব। যেখানে-সেখানে আবর্জনা ফেলব না, প্লাস্টিক, কাগজ,পলিথিন সব নোংরা আবর্জনা আমরা নির্দিষ্ট একটি জায়গায় ফেলব। গ্রামের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলব। ইউপি চেয়ারম্যান মহদয়রা বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন।’ সভায় প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদীর গনু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু ও সম্পাদক হামিদুল ইসলাম আজম। শামিম রেজার উপস্থাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সম্পাদক পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, আলহাজ্ব রফিক মিয়া, সাংবাদিক রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, সৈয়দ সাজ্জাদুল হক, আলাউদ্দিন, আতিক বিশ্বাস, সেকেন্দার আলী প্রমুখ।


কমেন্ট বক্স