রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় পুলিশের অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি আটক

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২০ ইং
দামুড়হুদায় পুলিশের অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে দুজন সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কানাইডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুয়াজ্জিন হোসেন (২৪) ও কালিয়াবকরি গ্রামের মকছেদের ছেলে দুর্লভ আলী। গতকাল সোমবার দিনভর অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুজ্জামান ও এএসআই লিয়াকত আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিআর মামলায় দেড় বছর ও অন্য একটি মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত মুয়াজ্জিন হোসেনকে আটক করেন। একই দিনে কালিয়াবকরি গ্রামের মকছেদের ছেলে সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি দুর্লভ আলীকে আটক করেন।


কমেন্ট বক্স