রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৯-০২-২০২০ ইং
মেহেরপুরে ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মেহেরপুর অফিস: মেহেরপুর এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর উড়ানো ও মশাল জ্বালিয়ে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ফ্রেন্ডস ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান এ এল এম জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থবিষয়ক পরিচালক শাহজাদ উদ্দিন, জনসংযোগবিষয়ক পরিচালক অ্যাড. মিয়াজান আলী ও পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ সোহরাওয়ার্দী। এর আগে প্রধান অতিথি জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এবং মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এসময় এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশনের সদস্য আনোয়ারুল হক শাহী, আব্দুস সালাম, সৈয়দ এহসানুল কবির আরিফ, আজিজুল হক, শহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স