জাহিদ বাবু সভাপতি ও খোকন সম্পাদক
- আপলোড তারিখঃ
২৯-০২-২০২০
ইং
জীবননগর সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন
জীবননগর অফিস:
জীবননগর সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় শহরের অভিজাত হোটেল থ্রি-স্টারে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির বিদায়ী সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক সামসুল আলম। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে জাহিদুল ইসলাম বাবুকে সভাপতি এবং জামাল হোসেন খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ১৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক চাষী রমজান আলী, অর্থবিষয়ক সম্পাদক রবিন রাজ, প্রচার সম্পাদক রমজান আলী, দপ্তর সম্পাদক বশির উদ্দিন, ক্রীড়া সম্পাদক রাজেদুল ইসলাম, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক শাহ, মনিরুজ্জামান রিপন, এস এম শাফায়েত, সোয়াইব হোসেন, মসলেম উদ্দিন ও হাকিম আলী।
কমেন্ট বক্স