স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে দর্শনায় যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ র্যালি
- আপলোড তারিখঃ
২৮-০২-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনা থানা উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আগমন উপলক্ষে দর্শনায় যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোটর নেতৃত্বে দর্শনা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র্যালি বের হয়। র্যালিটি দর্শনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় র্যালিতে অংশ নেন দর্শনা পৌর যুবলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
কমেন্ট বক্স