রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা শুরু

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২০ ইং
মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা শুরু
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা তাবলীগ মার্কাজের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে এ ইজতেমা শেষ হবে। ইজতেমায় বয়ান পাঠ করবেন ঢাকার কাকরাইলের ইসলামি বক্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইসলামি চিন্তাবিদরা। মেহেরপুরসহ পাশর্^বর্তী জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এ আঞ্চলিক ইজতেমার মাঠে উপস্থিত হয়েছেন।


কমেন্ট বক্স