ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা তাবলীগ মার্কাজের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে এ ইজতেমা শেষ হবে। ইজতেমায় বয়ান পাঠ করবেন ঢাকার কাকরাইলের ইসলামি বক্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইসলামি চিন্তাবিদরা। মেহেরপুরসহ পাশর্^বর্তী জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এ আঞ্চলিক ইজতেমার মাঠে উপস্থিত হয়েছেন।
