আলমডাঙ্গায় চুরির সরঞ্জামসহ চোর সিন্ডিকেটের হানেফ গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
২৫-০২-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার চিহ্নিত চোর সিন্ডিকেটের সদস্য একাধিক মামলার আসামি চোর হানেফকে চুরির সরঞ্জামসহ আটক করেছে পুলিশ। গতকাল সোমবার আলমডাঙ্গা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রাম থেকে মৃত আব্দুল গনির ছেলে হানেফকে (৫৫) আটক করে। এ সময় তাঁর কাছ থেকে চুরি করার বিভিন্ন সরঞ্জামাদি যেমন: প্লাস, রড, ছুরি, তালা খোলার জন্য হরেক রকম চাবি উদ্ধার করে জব্দ করা হয়। চোর হানেফের নামে আলমডাঙ্গা থানায় বেশ কয়েকটি চুরির মামলা আছে, ওই সব চুরির মামলায় গতকালই তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স