আলমডাঙ্গায় চুরির সরঞ্জামসহ চোর সিন্ডিকেটের হানেফ গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-02-25 ইং
আলমডাঙ্গায় চুরির সরঞ্জামসহ চোর সিন্ডিকেটের হানেফ গ্রেপ্তার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার চিহ্নিত চোর সিন্ডিকেটের সদস্য একাধিক মামলার আসামি চোর হানেফকে চুরির সরঞ্জামসহ আটক করেছে পুলিশ। গতকাল সোমবার আলমডাঙ্গা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রাম থেকে মৃত আব্দুল গনির ছেলে হানেফকে (৫৫) আটক করে। এ সময় তাঁর কাছ থেকে চুরি করার বিভিন্ন সরঞ্জামাদি যেমন: প্লাস, রড, ছুরি, তালা খোলার জন্য হরেক রকম চাবি উদ্ধার করে জব্দ করা হয়। চোর হানেফের নামে আলমডাঙ্গা থানায় বেশ কয়েকটি চুরির মামলা আছে, ওই সব চুরির মামলায় গতকালই তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)