জেলার মধ্যে শ্রেষ্ঠ হলেন জীবননগরের ওসি সাইফুল ইসলাম
- আপলোড তারিখঃ
২৪-০২-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্বিতীয়বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ জেলা পুলিশের পক্ষ থেকে পর পর দুইবার তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, কনক কান্তি, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুহুদা সার্কেল) আবু রাসেল।
কমেন্ট বক্স