সাংস্কৃতিক চর্চায় মুক্ত মনের মানুষের সৃষ্টি হয়
- আপলোড তারিখঃ
২৪-০২-২০২০
ইং
জাতীয় নাট্য উৎসবের চুয়াডাঙ্গা ভেন্যুর উৎসবে এডিসি ইয়াহ্ ইয়া খান
নিজস্ব প্রতিবেদক:
‘জঙ্গী, অবক্ষয় দূর্নীতি মানবে না এ সংস্কৃতি’, এ স্লোগানকে নিয়ে ৬৪ জেলার জাতীয় নাট্য উৎসবের চুয়াডাঙ্গা ভেন্যুর উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে, সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ৬৪ জেলা জাতীয় নাট্যোৎসবের অংশ হিসেবে চুয়াডাঙ্গা ভেন্যুতে একদিনের এ উৎসব হয়। নাট্য উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান। এ সময় তিনি বলেন, যেখানে সাংস্কৃতিক চর্চা হয়, সেখানে মুক্ত মনের মানুষের সৃষ্টি হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সুকীর্তি হল বাংলাদেশের নাটক। সারা দেশের নাট্যচর্চার সাথে যুক্ত মঞ্চ নাট্য শিল্পীদের চেতনায় বিরাজ করছে মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা ও শিল্পীদের মানবতা।
অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী হিরুন উর রশিদ শান্ত’র বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলাউদ্দীন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। প্রথম দিনে চুয়াডাঙ্গা সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় নাটক প্রতিরোধ এবং যশোরের তীর্যক সাংস্কৃতিক সংগঠনের লজ্জা হলো নাটক মঞ্চায়িত হয়।
কমেন্ট বক্স