ভালাইপুর সাংবাদিক ইউনিটের পক্ষ থেকে জেলা কৃষক লীগকে ফুলেল শুভেচ্ছা
- আপলোড তারিখঃ
২৩-০২-২০২০
ইং
প্রতিবেদক, ভালাইপুর:
ভালাইপুর সাংবাদিক ইউনিটের পক্ষ থেকে জেলা কৃষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে ভালাইপুর মোড়ে ভালাইপুর সাংবাদিক ইউনিটের পক্ষ থেকে জেলা কৃষক লীগকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীরের পক্ষ থেকে ভালাইপুর সাংবাদিক ইউনিটকে সম্মাননা ক্রেস্ট প্রদানসহ অভিনন্দন জানানো হয়। অভিনন্দন জানানোর সময় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর বলেন, ‘সাংবাদিক একটা মহান পেশা। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এই এলাকার সব ভালো-মন্দ বিষয়গুলো তুলে ধরতে হবে সাংবাদিকদের। পাশাপাশি লিখনির মাধ্যমে সমস্ত অপরাধ রোধে মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। এ সময় তিনি সব ভয়ভীতি উপেক্ষা করে দায়িক্ত পালন করার আহবান জানান সাংবাদিকদের। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক মহাসিন রেজা ও সহপ্রচার সম্পাদক জাকারিয়া আলম। এ ছাড়া ভালাইপুর সাংবাদিক ইউনিটের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভালাইপুর সাংবাদিক ইউনিটের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শারিউর রহমান লন্টু, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন, ইউনিটের সহসভাপতি তরিকুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান, নির্বাহী সদস্য শাহাদৎ হোসেন লাভলু ও হুমায়ন আহম্মেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ভালাইপুর সাংবাদিক ইউনিটের উপদেষ্টা শামিম রেজা ও আলমগীর কবীর শিপলু।
কমেন্ট বক্স