রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২০ ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ও সন ব্যবহারের জন্য নিজস্ব প্রতিবেদক: জাতীয় দিবসে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা তারিখ ও সন ব্যবহারের জন্য উচ্চআদালতে রিটকারী নস্কর আলী চুয়াডাঙ্গায় সংবাদ সম্বেলন করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। উচ্চআদালতে রিটকারী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের মুনসুর আলীর ছেলে ও জয়যাত্রা টিভির নিজস্ব প্রতিনিধি নস্কর আলী তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘ভাষার জন্য বাঙালির দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়েছিল। ছিনিয়ে এনেছিল মাতৃভাষার মর্যাদা। মহান শহীদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। কিন্তু আজ বাংলা তারিখ আমরা এ দেশের বিভিন্ন স্তরে চালু করতে পারছি না। এমনকি শহীদদের সম্মাননা ও মাতৃভাষা দিবস পালনের ক্ষেত্রেও বাংলা ব্যবহার করা হচ্ছে না। ইংরেজির পাশাপশি বাংলা তারিখ ও সন ব্যবহার করলে বাংলা ভাষার মর্যাদা বহির্বিশ্বে ক্ষুণ্ন হবে না, বরং ভাবমূর্তি উজ্জ্বল হবে। এ কারণে গত ১২ ফেব্রুয়ারি উচ্চআদালতে এ সংক্রান্ত একটি রিট করি আমি। এরই প্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারি উচ্চআদালতের বিচারপতি এম ইনায়েতুর রহমান ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রুল জারি করেন। তাতে মন্ত্রী পরিষদ সচিবকে ১০ দিনের মধ্যে এ সংক্রান্ত জবাব দিতে বলা হয়েছে।’ এ সময় নস্কর আলী আরও বলেন, ‘আমি চুয়াডাঙ্গার সন্তান। তাই চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলন করে, সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা দেশে জানাতে চাই। আমি চাই জাতীয় দিবসে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা তারিখ ও সন ব্যবহার করা হোক।’ সাংবাদিক সম্মেলনে মোহনা টিভির জেলা প্রতিনিধি তুহিন রেজা, আরডিএসের আঞ্চলিক পরিচালক জাহিদ হাসান এবং হরিশচন্দ্রপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়ার রহমান রিটকারী নস্কর আলীর সঙ্গে ছিলেন। এ সময় বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স