রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় মিনি থানা গঠনের লক্ষে মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২০ ইং
আন্দুলবাড়ীয়ায় মিনি থানা গঠনের লক্ষে মতবিনিময় সভা
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় প্রস্তাবিত মিনি থানা গঠনের লক্ষে এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ হাফিজুর রহমান হাফিজ, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আরিফুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন, সাবেক মেম্বার আব্দুর রহমান মিয়া, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. খন্দকার মো. মিজানুর রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি আমিনুল বাশার কবু, আন্দুলবাড়ীয়া খাজা পারেশ সাহেবের রওজা কবরস্থান ও কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ মইদুল ইসলাম ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোল্লা আলতাফ হোসেন ফেলা, আন্দুলবাড়ীয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মহাসিন আলী খান, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সভাপতি মির্জা হাসিবুর রহমান পান্নু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ, শেখ সেকেন্দার আলী, হাজী বিশারত আলী, আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমী মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী। মতবিনিময় সভা শেষে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারকে আহ্বায় ও শেখ মহিদুল ইসলাম মধু জিহাদীকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মিজা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্দার রহমান বিশ্বাস, সাংবাদিক নারায়ণ ভৌমিক, শেখ সেকেন্দার আলী, শেখ ফিরোজ আহাম্মেদ, খান তারিক মাহমুদ ও মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল। একই সঙ্গে ১৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।


কমেন্ট বক্স