রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে উঠান বৈঠক

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২০ ইং
চুয়াডাঙ্গায় মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে উঠান বৈঠক
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সদর উপজেলা তথ্যকেন্দ্র কার্যালয়ের তথ্য আপা প্রকল্পের আওতায় উঠান বৈঠকটি আয়োজন করা হয়। উঠান বৈঠকে জাতির পিতা ও সরকারের উন্নয়নের ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বিশেষ উঠান বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম, সংগ্রাম ও নারীর উন্নয়নে তাঁর অবদান ও পরিকল্পনা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা তথ্যকেন্দ্র কার্যালয়ের তথ্যসেবা কর্মকর্তা আফলাতুন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানা ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হাবলু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন তথ্যসেবা সহকারী বন্যা রাণী ও কুমারী বৈশাখী রাণী।


কমেন্ট বক্স