রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বড় গাংনী হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে টোটন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২০ ইং
বড় গাংনী হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে টোটন জোয়ার্দ্দার
আনিছ বিশ্বাস: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বড় গাংনী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ৪০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বড় গাংনী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, কার্যনির্বাহী সদস্য ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, গাংনী ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের আবু। সভাপতিত্ব করেন বড় গাংনী হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মো. ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মো. মাহ্বুবুর রহমান, খতিব-বায়তুল জান্নাত জামে মসজিদ, ঢাকা। দ্বিতীয় বক্তা ছিলেন হযরত মাওলানা মো. মুকরিমুল হক, গাংনী মেহেরপুর। তৃতীয় বক্তা ছিলেন সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা মো. ইয়ামিন হুসাইন বিন আমিরী, কুরআন ও বিজ্ঞান বিষয়ে অধ্যায়নরত, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মো. জুলফিকার আলী, অধ্যক্ষ ফাযিল মাদ্রাসা, কার্পাসডাঙ্গা। ওয়াজ মাহফিলটি আয়োজন করে মাদ্রাস কর্তৃপক্ষ ও গ্রামবাসী।


কমেন্ট বক্স