দর্শনা অনির্বাণ থিয়েটারের তিন যুগপূর্তি উদ্যাপন
- আপলোড তারিখঃ
১৮-০২-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনা অনির্বাণ থিয়েটারের তিন যুগপূর্তি উপলক্ষে নবীন ও প্রবীণ সদস্যরা থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
জানা যায়, ১৯৮৩ সালের ১৭ ফেব্রুয়ারি দর্শনার কয়েকজন যুবক দর্শনা কলেজ মাঠে বসে দর্শনা অনির্বাণ থিয়েটার নামের এ প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপর থেকে নানা ধরনের উৎসব বিশেষ করে নাট্য উৎসব, একুশে মেলা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। এবারও ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি একুশে মেলা ও দুই বাংলার নাট্য কর্মীদের নিয়ে দর্শনা ডাকবাংলো চত্বরে নাট্য উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের কলকাতাসহ ঢাকা ও খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সংগঠন এ নাট্য উৎসবে অংশগ্রহণ করবে বলে জানা গেছে। গতকাল অনির্বাণ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অনির্বাণ থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী কদর, বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম ফিট্টু ও দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণের সহসম্পাদক হাসমত কবির, মাহাবুবুর রহমান মুকুল, আওয়াল হোসেন, প্রভাষক মিল্টন কুমার সাহা, মামুন আল রাজি, মিরাজ উদ্দিন, জেসমিন আক্তার পপি, স্বপ্না খাতুন, সাজ্জাদ হোসেন, সর্বকনিষ্ঠ সদস্য আলিফসহ অর্ধশতাধিক নাট্যকর্মী।
কমেন্ট বক্স